২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে হল ‘স্যামসাং এন্টারপ্রাইজ ইভিনিং’

স্যামসাং ইলেকট্রনিক্সের পণ্যের পসরা নিয়ে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হল ‘স্যামসাং এন্টারপ্রাইজ ইভিনিং’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2018, 08:21 PM

Updated : 19 Aug 2022, 02:26 PM

স্যামসাং পণ্যের সঙ্গে প্রযুক্তি পণ্য ব্যবসায়ীদের পরিচয় করিয়ে দিতেই এ আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্যামসাং।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই অনুষ্ঠানে স্যামসাংয়ের ৪৯ ইঞ্চি সুপার আল্ট্রা ওয়াইড কিউএলইডি মনিটর এবং ৩৬০ ক্যাসেট এয়ার কন্ডিশনার প্রদর্শন করা হয়।

এছাড়া বাংলাদেশের ব্যবসায়ীদের দেখানো হয় স্যামসাংয়ের ফ্লিপ, ভিডিও ওয়াল, এলইডি সাইনেজ, ডিভিএম এবং হসপিটালিটি ডিসপ্লে।

শক্তিশালী ডেটা নিরাপত্তা নিশ্চিৎকারী সলিউশন ‘স্যামসাং নক্স’ এ অনুষ্ঠানে প্রদর্শন করে স্যামসাংয়ের মোবাইল বিজনেস ইউনিট।             

স্যামসাং বাংলাদেশ ছাড়াও স্যামসাংয়ের রিজিওনাল হেডকোয়ার্টার এবং গ্লোবাল হেড কোয়ার্টারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

২০০৯ সাল থেকে বাংলাদেশে ব্যবসা পরিচালনা করে আসছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং ইলেক্ট্রনিক্স।

স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সাংওয়ান ইউন বলেন, “বর্তমানের ডিজিটাল সময়ে ব্যবসাকে সক্রিয় রাখতে আমাদের অত্যাধুনিক প্রযুক্তিসম্বলিত সল্যুশনগুলো প্রস্তুত রয়েছে। স্যামসাং এন্টারপ্রাইজ ইভিনিং ছিল আমাদের প্রযুক্তির অভিজ্ঞতা নেওয়ার উপযুক্ত প্ল্যাটফর্ম।”