সিঙ্গারের ফ্রি এলইডি টিভি পেলেন ২০০ ক্রেতা
সিঙ্গারের বিশ্বকাপ ক্যাম্পেইন অফারের আওতায় প্রথম দুই সপ্তাহে এলইডি টিভি কিনে এসএমএস লটারিতে অংশ নিয়ে মূল্য ফেরত পেয়েছেন ২০০ জন ক্রেতা।
ফলে ক্রেতারা বিনামূল্যেই টিভিগুলো ঘরে তুলেন নিয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় সিঙ্গার বাংলাদেশ।
‘লেট করলেই হবে দেরি, বিশ্বকাপে ১০০০ এলইডি টিভি ফ্রি’ শিরোনামে গত ১৫ মে থেকে শুরু হওয়া অফার চলবে আগামী ১৫ জুলাই পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্রি টিভি পেতে হলে ক্রেতাকে সিঙ্গার থেকে এলইডি টিভি বা স্মার্ট টিভি কিনে এসএমএস পাঠাতে হবে ৬৯৬৯ নম্বরে।
এই প্রচারণার প্রথম সপ্তাহে ১০০ জন এবং দ্বিতীয় সপ্তাহে ১০৪ জন ক্রেতা মূল্য ফেরত পেয়েছেন।
