বিশ্বকাপ উপলক্ষে এক হাজার এলইডি টিভি ফ্রি দেবে সিঙ্গার
আসন্ন ফুটবল বিশ্বকাপের প্রচারের অংশ হিসেবে আগামী দুই মাসে এক হাজার স্মার্ট টিভি কিংবা এলইডি টিভি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার সুযোগ দিচ্ছে সিঙ্গার।
সোমবার রাজধানীর এক হোটেলে ‘সিঙ্গার-লেট করলেই দেরী, এক হাজার এলইডি টিভি ফ্রি’ শীর্ষক এই কার্যক্রমের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয় ।
প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিঙ্গার বাংলাদেশের চেয়ারম্যান গেভিন জে ওয়াকার আগামী ১৫ জুলাই পর্যন্ত চলা এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেনা টিভি ফ্রি পেতে হলে ক্রেতাকে ৬৯৬৯ নম্বরে এসএমএস করতে হবে। এছাড়া ক্যাম্পেইন চলাকালীন সিঙ্গার এলইডি টিভিতে থাকছে ৮৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট, ইন্টারেস্ট ছাড়া ৬ মাস পর্যন্ত মূল্য পরিশোধের সুযোগ রাখা হয়েছে।
নির্দিষ্ট মডেলের সিঙ্গার স্মার্ট টিভির সাথে থাকছে ফ্রি ওয়্যারলেস কি-বোর্ড, নির্দিষ্ট মডেলের স্মার্ট টিভির সাথে ফ্রি রাউটার এবং সকল সিঙ্গার টিভিতে রয়েছে তিন বছরের ওয়ারেন্টি।
অনুষ্ঠানে সিঙ্গার বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী এমএইচএম ফাইরোজ বলেন, “সিঙ্গার সবসময়ই ক্রেতাসাধারণের কাছে করা প্রতিশ্রুতি পূরণে অঙ্গীকারবদ্ধ। সে কারণেই আজ সিঙ্গার একটি বিশ্বস্ত আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হতে পেরেছে।“
অনুষ্ঠানে সেলস ডিরেক্টর (রিটেইল) মকবুলে হুদা চৌধুরী, ডিরেক্টর (হোলসেল অপারেশন্স) কাজী রফিকুল ইসলাম, মার্কেটিং ডিরেক্টর ভাজিরা তেন্নাকুন, জেনারেল ম্যানেজার (কর্পোরেট সেলস) আসগর হোসেন উপস্থিত ছিলেন।
