বিজিএমইএ নেতাদের সঙ্গে এনডিসি প্রতিনিধি দলের সাক্ষাত
ন্যাশনাল ডিফেন্স কলেজ বাংলাদেশে প্রশিক্ষণরত ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০১৮ (এনডিসি) এর একটি প্রতিনিধি দল বিজিএমইএ নেতাদের সঙ্গে সাক্ষাত করেছে।
তৈরি পোশাক রপ্তানিকারকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এয়ার কমোডর এম মর্তূজা কামালের নেতৃত্বে ওই প্রতিনিধি দলের সদস্যরা রোববার বিজিএমইএ ভবনে যায়।
বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান অনুষ্ঠানে এয়ার কমোডর এম মর্তূজা কামালের হাতে শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন।
বিজিএমইএ-এর সিনিয়ন সহ-সভাপতি ফারুক হাসান, সহ-সভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির, পরিচালক মো. মুনির হোসেন ও পরিচালক আনম সাইফউদ্দীন এ সময় উপস্থিত ছিলেন।
