২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঠাও পাঠাবে বাটার জুতা

জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান বাটার সঙ্গে চুক্তি হয়েছে রাইড শেয়ারিং পরিবহন সেবাদাতা প্রতিষ্ঠান পাঠাওয়ের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2018, 06:53 PM

Updated : 19 Aug 2022, 01:59 PM

চুক্তি অনুযায়ী ‘পাঠাও’ বাংলাদেশের সব জায়গায় বাটার পণ্য পৌঁছে দিতে সহায়তা করবে।

সম্প্রতি বাটার প্রধান কার্যালয়ে এক বছর মেয়াদী এই চুক্তি সই হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পাঠাও।

বাটা সু কোম্পানি বাংলাদেশ লিমিটেডের কোম্পানি ম্যানেজার চিতপান কানহাসিরি, হেড-অফ ই-কমার্স রাজিব জাহান ফেরদৌস, পাঠাও লিমিটেডের জ্যেষ্ঠ ব্যবস্থাপক জিয়া ইউ আহমেদ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ভবিষ্যতে বাটার সব ধরনের ক্যাম্পেইনে যুক্ত থাকতেও প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে পাঠাও।