ইউসিবির ডিএমডি নাবিল মুস্তাফিজ
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে যোগ দিয়েছেন নাবিল মুস্তাফিজুর রহমান।
সম্প্রতি তিনি এ পদে যোগ দেন বলে রোববার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে নাবিল মুস্তাফিজুর রহমান ট্রান্সবাংলা গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার এবং ব্র্যাক ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার পদে কাজ করেছেন।
এছাড়া তিনি, এসসিবি, এইচএসবিসি, এবি ব্যাংক, আইপিডিসি, ক্রেডিট এগ্রিকোল ইন্দোসুয়েজ, এএনজেড গ্রিন্ডলেজ ও বেক্সিমকো গ্রুপের বিভিন্ন পদে দায়িত্বরত ছিলেন।
নাবিল মুস্তাফিজুর রহমান ঢাকা বিশ্ব বিদ্যালয়ের আইবিএ থেকে গ্রাজুয়েট সম্পন্ন করেছেন।
