২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়োন্ডার মিউজিকের সঙ্গে সাকিব আল হাসান

বাংলাদেশের জনপ্রিয় মিউজিক অ্যাপ ইয়োন্ডারের অংশীদার হলেন বিশ্ব সেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2018, 04:51 PM

Updated : 11 Oct 2022, 12:05 PM

পুরনো খবর:

‘দেশ সেরা’ রবি-এয়ারটেল ইয়োন্ডার মিউজিক অ্যাপ
ইয়োন্ডার মিউজিক নিয়ে রবির নতুন সেবা

সোমবার রাজধানীর একটি হোটেল আনুষ্ঠানিকভাবে এই অ্যাপটিকে বেছে নেওয়ার জন্য অ্যাম্বাসেডর হিসেবেও যুক্ত হন সাকিব।

এখন থেকে ইয়োন্ডারের বিশেষ গান এবং গানগুলোর তালিকায় সাকিবকে দেখা যাবে। এছাড়াও টেলিভিশন বিজ্ঞাপনে, সরাসরি উপস্থাপনায়, শ্রোতাদের সঙ্গে সাক্ষাৎ এবং সৌজন্য বিনিময়ের মাধ্যমেও তিনি প্রচার করবেন। সাকিবের ক্রিকেট ব্যাটেও স্টিকার থাকবে, যা ভিন্নরুপে ইয়োন্ডারকে তুলে ধরবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাকিব আল হাসান বলেন, “আমাদের এই অংশীদারিত্ব হচ্ছে ইয়োন্ডারের সাফল্যের জন্যে এক সঙ্গে কাজ করা এবং সমাজের জন্যে ভাল কিছু করা।”

ইয়োন্ডার মিউজিকের প্রতিষ্ঠাতা এবং সিইও অ্যাডাম কিড্রন বলেন, “সাকিবের সঙ্গে ২০১৭ সালের বিপিএলে প্রথম দেখা হয়। তখন ঢাকা ডায়নামাইটসের সফল স্পন্সর ছিল ইয়োন্ডার। তখনই বোঝা যায়, সাকিব ইয়োন্ডারের জন্যে আদর্শ অ্যাম্বাসেডর। কারণ সে ভীষণ রকমের সঙ্গীত অনুরাগী এবং তরুণদের জন্যে অনুকরণীয়।”

ইয়োন্ডারের কান্ট্রি ম্যানেজার নভেরা নূর বলেন, “বর্তমানে একটি কোম্পানিকে সবসময়ই শীর্ষে থাকার জন্য সেরাটা দিতে হয়। সাকিব এবং ইয়োন্ডারের নতুন জুটি একের পর এক ছক্কা হাকিয়ে যাবে এবং সাফল্যের চূড়ায় পৌঁছাবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়োন্ডার মিউজিক এশিয়ার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আদ্রিয়ান বার্টন, দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট রাজ থিল্লাইয়ামপালাম, রবি আজিয়াটা লিমিটেডের সিসিও প্রদীপ শ্রীভাসতাভা, ভাস অ্যান্ড ভয়েজের ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল আলম ভূঁইয়া, ভাস’র জেনারেল ম্যানেজার শাকিল ফারহান মিথুন, ম্যনেজার মুহাম্মদ রাকিবুল বাশার প্রমুখ।