২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে এয়ারটেলের সহযোগিতায় কনসার্ট

মোবাইল ফোন অপারেটর রবির ইয়ুথ ব্র্যান্ড এয়ারটেলের সহযোগিতায় সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘রকটারনেটিভ’ নামে একটি কনসার্ট হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2017, 05:04 PM

Updated : 12 Apr 2022, 12:48 AM

সোমবার অপারেটরটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের রিম মিউজিক্যাল ক্লাবের ২০ বছর পূর্তি উপলক্ষে ওই কনসার্টের আয়োজন করা হয়।

প্রায় ৭ হাজারের বেশি সঙ্গীতপ্রেমীদের অংশগ্রহণে ওই কনসার্টে সঙ্গীত পরিবশেন করে জনপ্রিয় ব্যান্ড আরবোভাইরাস। কনসার্টটির টাইটেল স্পন্সর ছিল এয়ারটেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রবির সিলেট অঞ্চলের ক্লাস্টার মার্কেট ডিরেক্টর শেখ মঈনুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে রিজিওনাল ম্যানেজার শাহজালাল উপস্থিত ছিলেন।