এসএমই উদ্যোক্তাকে ঋণ দিল ব্র্যাক ব্যাংক
কিশোরগঞ্জের একজন এসএমই উদ্যোক্তাকে ঋণ দিয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ‘ব্যাংকার-এসএমই উদ্যোক্তা মতবিনিময় সভা ও প্রকাশ্যে ঋণ বিতরণ’ অনুষ্ঠানে এ ঋণের অর্থ হস্তান্তর করা হয়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ব্র্যাক ব্যাংকের এসএমই গ্রাহক মেসার্স আজিজুর রহমান খান স’ মিলের উদ্যোক্তাকে ঋণের অর্থের চেক তুলে দেন।
