বেস্ট বাইয়ের নতুন শো-রুম মুন্সিগঞ্জে
দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আরএফএল এবার মুন্সিগঞ্জে ‘বেস্ট বাই’ এর শোরুম চালু করেছে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাউজহোল্ড প্লাস্টিক, ইটালিয়ানো মেলামাইন, গুডলাক স্টেশনারি, দুরন্ত বাইসাইকেল, রিগ্যাল ফার্নিচার, ভিশন ইলেকট্রনিক্সসহ বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রি হবে শোরুমে।
আরএফএলের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল সম্প্রতি মুন্সিগঞ্জ সদর থানা রোডে শোরুমটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বেস্ট বাইয়ের ইনচার্জ রাহাত জাহান শামীম, সিনিয়র সেলস ম্যানেজার মিজানুর রহমান, ব্র্যান্ড ম্যানেজার মেহেদী হাসানসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন।
সারাদেশে ‘বেস্ট বাই’ এর দেড় শতাধিক শোরুম রয়েছে।
