২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য বাড়াতে এফবিসিসিআই’র সঙ্গে উগান্ডার বৈঠক

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নেতাদের সঙ্গে বৈঠক করেছে উগান্ডা হাই কমিশনের একটি প্রতিনিধি দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2017, 10:44 PM

Updated : 11 Apr 2022, 11:52 PM

সোমবার রাজধানীর মতিঝিলের ফেডারেশন ভবনে হওয়া এই বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে এফবিসিসিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

এতে বলা হয়, উগান্ডার হাই কমিশনার এলিজাবেথ পওলানাপেয়ক দেশটির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। অন্যদিকে বাংলাদেশি ব্যবসায়ী দলের নেতৃত্বে ছিলেন এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন।

অন্যদের মধ্যে এফবিসিসিআই সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ এবং উগান্ডার কনসাল মো. আবুল হোসেন বৈঠকে উপস্থিত ছিলেন।