রবি ভিটিএস ব্যবহারে মিলল চুরি যাওয়া গাড়ি
রবি’র ভেহিক্যাল ট্র্যাকিং সার্ভিসের (ভিটিএস) গ্রাহক মো. মান্নান খান রবি ট্র্যাকার সার্ভিস ব্যবহার করে ফিরে পেয়েছেন তার চুরি যাওয়া গাড়ি।
মোবাইল ফোন অপারেটর রবি বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ১৯ এপ্রিল কুষ্টিয়া থেকে মান্নান খানের গাড়িটি ছিনতাই হয়। তিনি দ্রুত তার গাড়িটির অবস্থান জানতে রবির ট্র্যাকার হেলপলাইনে যোগাযোগ করেন।
গ্রাহক সনাক্তকরণ প্রক্রিয়া শেষে হেলপলাইনের এজেন্ট আব্দুল কাইয়ুম হাসান ও মো. বাহার উদ্দিন তাকে গাড়ির অবস্থান সম্পর্কে জানান। তখন মান্নান হেলপলাইন এজেন্টদের গাড়ির ইঞ্জিন বন্ধ করে দেওয়ার অনুরোধ করেন। গ্রাহকের অনুরোধে তারা দূর থেকেই গাড়ির ইঞ্জিন বন্ধ করে দেন।
এরপর মান্নান তার একজন নিকট আত্মীয়কে যেখানে গাড়িটি আছে সেখানে পাঠান। কিছুক্ষণ পর গাড়িটি আবার চলতে শুরু করলে হেলপলাইনের এজেন্টরা তাকে তাৎক্ষণিকভাবে বিষয়টি জানান। তা শুনে মান্নান আবার ইঞ্জিন বন্ধ করার অনুরোধ করেন।
কিন্তু হেলপলাইনের এজেন্টরা তাকে আর এ পদক্ষেপ না নেয়ার পরামর্শ দেন। কারণ এতে মহাসড়কে দুর্ঘটনার আশঙ্কা থাকে এবং ছিনতাইকারীরাও বুঝে যেতে পারে ভিটিএস ডিভাইসের মাধ্যমে গাড়িটির গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।
রবি হেল্প লাইন এজেন্টরা গাড়িটির গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকেন এবং মান্নানকে তা জানান। এভাবে রাত সাড়ে ১২টার দিকে হেল্পলাইন এজেন্টদের সহায়তায় ঝিনাইদহ থেকে গাড়িটি খুঁজে পান তিনি।
রবি’র সেলস অপারেশন, এম টেকনোলজি অ্যান্ড সলিউশনের ভাইস প্রেসিডেন্ট বলেন, “মান্নানের সাহেবের গাড়িটি খুঁজে দেওয়ার কাজটি ছিল আমাদের দক্ষতা কাজে লাগানোর এক অনন্য সুযোগ। এ ঘটনায় এটা স্পষ্ট যে রবির ভেহিক্যাল ট্র্যাকিং কীভাবে গ্রাহকদের গাড়িটি নিরাপদে রাখতে পারে। ডিজিটাল জীবনধারায় গ্রাহকরা স্বচ্ছন্দ হয়ে উঠছে, আর পাশাপাশি জনপ্রিয়তা পাচ্ছে এ ধরনের ডিজিটাল সেবা।”
