২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিকে নতুন চেয়ারম্যান মুশতাক

মুশতাক হাসান মুহঃ ইফতিখার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2016, 04:21 PM

Updated : 20 Aug 2022, 01:50 PM

সোমবার বিসিকের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইফতিখার বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৯৮২ ব্যাচের কর্মকর্তা।

এর আগে তিনি এনজিও বিষয়ক ব্যুরোর মহা-পরিচালক ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ।

১৯৬০ সালে জয়পুরহাট সদর উপজেলায় জন্ম নেওয়া ইফতিখার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন।

পরে যুক্তরাজ্যের ইয়র্ক বিশ্ববিদ্যালয় হতে স্বাস্থ্য অর্থনীতিতে স্নাতোকোত্তর ডিগ্রী নেন।