২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবি-এলজি স্মার্টফোন বান্ডল অফার

গ্রাহকদের জন্য বান্ডেল অফারসহ এলজি স্মার্টফোন এনেছে মোবাইল ফোন অপারটের রবি। অফারটির আওতায় হায়ার পারচেজ স্কিমের মাধ্যমে পছন্দের হ্যান্ডসেট বেছে নেয়ার সুযোগ পাবেন গ্রাহকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2016, 04:51 PM

Updated : 20 Aug 2022, 01:38 PM

বৃহস্পতিবার রবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অফারটির আওতায় রবি গ্রাহকরা ছয় থেকে ১২ মাস সমান কিস্তিতে হ্যান্ডসেট কিনতে পারবেন। এ জন্য ক্রেডিট কার্ডেরও প্রয়োজন হবে না।

সারাদেশে এলজি-বাটারফ্লাই অনুমোদিত শোরুমে এ অফার পাওয়া যাবে।

রবি গ্রাহকরা হায়ার পারচেজ স্কিমের মাধ্যমে ‘এলজি কে৭’, ‘এলজি কে১০’, ‘এলজি এক্স স্ক্রিন’ এবং ‘এলজি জি৫’ স্মার্টফোন কিনতে পারবেন।

‘এলজি কে৭’ স্মার্টফোনের সঙ্গে রবির ২৫০ মিনিট টকটাইম ও ২ জিবি ইন্টারনেট, ‘এলজি কে১০’র সঙ্গে ৩৫০ মিনিট টকটাইম ও ২ জিবি ইন্টারনেট, ‘এলজি এক্স স্ক্রিনের’ সঙ্গে ৬০০ মিনিট টকটাইম ও ৪ জিবি ইন্টারনেট এবং ‘এলজি জি৫’র সঙ্গে ৯০০ মিনিট টকটাইম ও ৫ জিবি ইন্টারনেট পাওয়া যাবে।

‘এলজি জি৫’ ছয় মাসের কিস্তিতে মাসিক ১০ হাজার ৯৪৩ এবং ১২ মাসের কিস্তিতে ৫ হাজার ৮৬০ টাকায় কিনতে পারবেন গ্রাহকরা।

ছয় মাসের কিস্তিতে ‘এলজি কে৭’ পেতে প্রতি মাসে ২ হাজার ১৭ টাকা এবং ১২ মাসের কিস্তিতে ১ হাজার ১২৫ টাকা পরিশোধ করতে হবে।

‘এলজি কে১০’ ছয়মাসের কিস্তিতে কেনার জন্য মাসিক ২ হাজার ৭৭৮ টাকা এবং ১২ মাসের কিস্তিতে মাসিক ১ হাজার ৫৫৪ টাকা পরিশোধ করতে হবে।

আর ‘এলজি এক্স স্ক্রিন’ ছয় মাসের কিস্তিতে নেওয়ার জন্য মাসিক ৪ হাজার ১৩৮ টাকা এবং ছয় মাসের বেশি সময়ের জন্য মাসিক ২ হাজার ২৬৩ টাকা পরিশোধ করতে হবে বলে জানায় অপারেটর রবি।