২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঁচা চামড়ার দাম জানা যাবে শুক্রবার

ঈদ সামনে রেখে কোরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহের জন্য দর নির্ধারণ করে শুক্রবার ঘোষণা করবে চামড়া ব্যবসায়ী সমিতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2016, 10:54 AM

Updated : 20 Aug 2022, 01:38 PM

বাংলাদেশ ট‌্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে চামড়ার দাম নির্ধারণের পর শুক্রবার সংবাদ সম্মেলনে জানানো হবে।

এর আগে বুধবার বিকালে বাণিজ্য সচিবের সঙ্গে ব্যবসায়ীদের আলোচনা হলেও চামড়ার দাম নির্ধারিত হয়নি বলে তিনি জানান।

গত বছর গরুর কাঁচা চামড়ার দাম ঢাকায় প্রতি বর্গ ফুট ৫০ থেকে ৫৫ টাকা আর ঢাকার বাইরে ৪৫ থেকে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

Image
(ফাইল ছবি)

(ফাইল ছবি)

নাম প্রকাশ না করা শর্তে এক ব্যবসায়ী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবার ব্যবসায়ীদের পক্ষ থেকে ঢাকায় গরুর কাঁচা চামড়ার দাম প্রতি বর্গ ফুট ৪৫ টাকা ও ঢাকার বাইরে ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে।

এছাড়া খাসির কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট ২০ টাকা ও ছাগলের কাঁচা চামড়ার দাম প্রতিবর্গ ফুট ১৫ টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে বলে তিনি জানান।

সোমবার বিকালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সংবাদ সম্মেলনে ৪৮ ঘণ্টার মধ্যে চামড়ার দাম নির্ধারণ করতে ব্যবসায়ীদের সময় বেঁধে দেন।

পুরনো খবর:

লবণের দ্বিগুণ দামে চামড়ায় অস্থিরতার শঙ্কা
৪৮ ঘণ্টার মধ্যে চামড়ার দাম নির্ধারণের নির্দেশ মন্ত্রীর