সিম্ফনি মোবাইল কিনে লাখপতি
‘সিম্ফনি লাখপতি অফার’ নামে স্ক্রেচ কার্ড ভিত্তিক নতুন একটি কনজ্যুমার প্রমোশন শুরু করেছে বাংলাদেশের ব্র্যান্ড সিম্ফনি।
সোমবার সিম্ফনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১০ অগাস্ট থেকে শুরু হওয়া এই প্রমোশনের আওতায় সিম্ফনির তিনটি হ্যান্ডসেট এর উপর এই অফার দেওয়া হচ্ছে।
হ্যান্ডসেট গুলো হলো- ১.৪ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর, ২ জিবি র্যাম ও ১৬ জিবি রমের স্মার্টফোন এইচ ৩০০; অ্যান্ড্রয়েড মার্সম্যালো, থার্ড জেনারেশন ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি ও ৩২০০ এমএএইচ ব্যটারির স্মার্টফোন এইচ ৪০০ এবং ৫.৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে, ৩ জিবি র্যাম এর তিনগুণ বেশি প্রসেসিং এর স্মার্ট ফোন পি সিক্স প্রো (৩ জিবি)।
এই অফারের আওতায় ক্রেতা এই তিনটি হ্যান্ডসেট এর যে কোনো একটি কিনলেই পাবেন একটি স্ক্র্যাচ কার্ড।
স্ক্র্যাচকার্ড ঘষে ক্রেতারা জিতে নিতে পারেন সর্বনিম্ন ৪০০ টাকা (নিশ্চিত ছাড়)। আরও থাকছে লাখ টাকা, এসি, মোটর সাইকেল এবং সমমূল্যের হ্যান্ডসেট জিতে নেওয়ার সুযোগ।
