২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালাল ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ‘ব্যবস্থাপক সম্মেলন-২০১৬’ শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2016, 06:43 PM

Updated : 20 Aug 2022, 01:13 PM

শনিবার রাজধানীর একটি হোটেলে এই সম্মেলন হয় বলে ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, সম্মেলনে চলতি বছরের গত ৬ মাসের ব্যবসায়িক লক্ষ্যমাত্রার মূল্যায়ন ও ব্যাংকের সার্বিক অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।

এছাড়া চলতি বছরের বাকি ছয় মাসের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রয়োজনীয় কলা-কৌশল নিরূপন এবং দিক নির্দেশনা দেওয়া হয়।

ব্যাংকটির পরিচালক পর্ষদের চেয়ারম্যান মো. তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী ব্যবস্থাপক সম্মেলনে বক্তব্য রাখেন।

ব্যাংকটির জ্যেষ্ঠ কর্মকর্তারাসহ ৯৩টি শাখার ব্যবস্থাপকরা সম্মেলনে উপস্থিত উপস্থিত ছিলেন।