২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নভোএয়ার বর্ষাকালীন অফার ঘোষণা

যাত্রীদের জন্য বর্ষাকালীন অফার ঘোষণা করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2016, 07:55 PM

Updated : 20 Aug 2022, 01:12 PM

বৃহস্পতিবার নভোএয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটের যাত্রীরা নভোএয়ারে ৩১ অগাস্ট পর্যন্ত তিন হাজার ৭২৫ টাকায় একসঙ্গে দুইজন ভ্রমণ করতে পারবেন।

এছাড়া নভোএয়ার এর অন্যান্য রুটের যাত্রীরা জনপ্রতি তিন হাজার ২০০ টাকায় চট্টগ্রাম, চার হাজার ৫০০ টাকায় কক্সবাজার, দুই হাজার ৭০০ টাকায় সিলেট এবং দুই হাজার ৭০০ টাকায় যশোর রুটে ভ্রমণ করতে পারবেন।

নভোএয়ার অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার পাশাপাশি আন্তর্জাতিক রুটে ঢাকা-ইয়াঙ্গুন-ঢাকা প্রতি সপ্তাহে তিনটি করে ফ্লাইট পরিচালনা করছে।

শিগগিরই নেপাল ও ভারতের বিভিন্ন অঙ্গ রাজ্যে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হবে বলেও জানায় নভোএয়ার।

তাদের বিজ্ঞপ্তিতে বলা হয়, ছয় মাসের সহজ কিস্তিতে পরিশোধের মাধ্যমে পরিবার-পরিজন নিয়ে পর্যটন নগরী কক্সবাজার, সিলেট ও মিয়ানমারের ইয়াঙ্গুনে ভ্রমণ করতে তিন দিন ও দুই রাতের আকর্ষনীয় প্যাকেজও রয়েছে নভোএয়ারের।