ব্রুমার অ্যান্ড পার্টনার্সের একাউন্ট ব্র্যাক ব্যাংকে
আর্থিক প্রতিষ্ঠান ব্রুমার অ্যান্ড পার্টনার্স অ্যাসেট ম্যানেজমেন্ট (বাংলাদেশ) লিমিটেডের কর্মীরা ‘সেলারি একাউন্ট’ খুলতে পারবেন ব্র্যাক ব্যাংকে।
সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে এনিয়ে চুক্তি হয়েছে বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
চুক্তি অনুযায়ী, ব্র্যাক ব্যাংক ব্রুমার অ্যান্ড পার্টনার্স অ্যাসেট ম্যানেজমেন্টের কর্মকর্তাদের জন্য সেলারি একাউন্ট খুলবে এবং তাদের বেতনভাতা দেওয়াসহ সব ধরনের রিটেইল ব্যাংকিং সুবিধা, ক্রেডিটকার্ড সুবিধা দেবে।
ব্রুমার অ্যান্ড পার্টনার্স অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান উপদেষ্টা মুয়াল্লেম এ চৌধুরী এবং ব্র্যাক ব্যাংকের হেড অফ রিটেইল সেলস কায়সার হামিদ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
