রবি রেডিও শোনাবে এলআরবির গান
মোবাইল ফোন অপারেটর রবির রেডিও সেবা থেকে ‘রাখে আল্লাহ মারে কে’ নামে রক ব্যান্ড এলআরবির নতুন অ্যালবামের গান শোনা যাবে।
রাজধানীতে রবির কর্পোরেট কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়।
বিভিন্ন সময়ে গাওয়া আটটি গান নতুন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে এই অ্যালবামে, যেগুলো যেকোনো রবি নম্বর থেকে ‘৮০৮০৫’ নম্বরে ডায়াল করে শোনা যাবে।
রবি রেডিওতে গানগুলো শোনার পাশাপাশি এগুলো তৈরির গল্প, প্রেক্ষাপট এবং স্মৃতিকথাও শোনা যাবে।
রবির কার্যালয়ে বৃহস্পতিবার ‘রাখে আল্লাহ মারে কে’ অ্যালবামের উদ্বোধন অনুষ্ঠানে এলআরবির সদস্যদের সঙ্গে ব্যান্ডপ্রধান আইয়ুব বাচ্চু।
রবি রেডিওর গানগুলো ডাউনলোড করার কোনো সুযোগ থাকছে না; এমনকি অ্যালবামটি সিডি আকারেও বের হবে না।
‘রাখে আল্লাহ মারে কে’ শিরোনামে এলআরবির নতুন গানের অ্যালবাম উদ্বোধন শেষে সেলফি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে রবি আজিয়াটা লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট (কমিউনিকেশন অ্যান্ড কর্পোরেট রেসপন্সিবিলিটি) ইকরাম কবির উপস্থিত ছিলেন
