২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে ব্যাংক খোলা থাকবে শনিবারও

ঈদ পর্যন্ত আগ্রাবাদসহ চট্টগ্রাম বন্দর এলাকার সব ব্যাংক শনিবার খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2016, 07:38 PM

Updated : 20 Aug 2022, 01:01 PM

কন্টেইনার জট নিরসন, রমজানে ভোগ্য পণ্যের সরবরাহ নিশ্চিত ও বন্দর ব্যবহারকারীদের ভোগান্তি নিরসনে এ ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সোমবার এ বিষয়ে একটি সার্কুলার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারে বলা হয়েছে, বর্তমানে বিমান, সমুদ্র বা নৌ ও স্থল বন্দরস্থ বাণিজ্যিক ব্যাংকের এডি শাখা শুক্র ও শনিবার এবং দেশের অন্য এলাকায় অবস্থিত এডি শাখা শনিবার খোলা রাখার যে নির্দেশনা রয়েছে তা বহাল থাকবে।

“তবে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট নিরসন, রমজানে ভোগ্য পণ্যের সরবরাহ নিশ্চিতকরণ ও বন্দর ব্যবহারকারীদের ভোগান্তি নিরসনে ঈদ পর্যন্ত আগ্রাবাদসহ চট্টগ্রাম বন্দর এলাকার তফসিলি ব্যাংকের সব শাখা প্রতি শনিবার খোলা রাখতে হবে।”