২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশ সচেতনতায় রবির ‘সবুজ ঢাকা’ সেশন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘সবুজ ঢাকা’ নামে রাজধানীর করপোরেট অফিসে একটি অনুষ্ঠান করেছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2016, 06:16 PM

Updated : 12 Apr 2022, 02:13 AM

অনুষ্ঠানটির মাধ্যমে সবুজ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় ভূমিকা রাখতে কর্মীদের গাছ লাগানোর আহ্বান জানানো হয় বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে অপারেটরটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেশনটির মাধ্যমে রাজধানীতে গাছ-পালার অভাবে আমরা কী কী পরিবশেগত হুমকির মুখে রয়েছি- তা তুলে ধরেন ‘সবুজ ঢাকা’ ক্যাম্পেইনের সদস্যরা। আশঙ্কার ভিত্তি হিসেবে বেশ কিছু বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত তুলে ধরেন তারা। পরিস্থিতি মোকাবেলায় রবি কর্মকর্তাদের বাসায় বা ছাদে বাগান করার পরামর্শ দেন এসব পরিবেশকর্মী।

এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের চিফ প্রিন্সিপাল অফিসার ব্রিগেডিয়ার জেনারেল এসএমএম সালেহ, রবির চিফ করপোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ, সবুজ ঢাকা’র ম্যানেজিং ডিরেক্টর রুপাই ইসলাম ও উপদেষ্টা গোলাম মোস্তফা রাজ উপস্থিত ছিলেন।   

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীকে সবুজ শহরে রূপান্তরিত করতে ‘সবুজ ঢাকা’ উত্তর সিটি করপোরেশনের ৩৬টি ওয়ার্ডে তিন লাখ চারা রোপনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ‘হোম গার্ডেনিং’ জনপ্রিয় করতে অ্যাপার্টমেন্টের ছাদ, ব্যালকনি, বারান্দা ও করিডোরে গাছ লাগানোয় উৎসাহ দেওয়া হচ্ছে।