২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমটিবির চারটি ডেবিট ও ক্রেডিট কার্ড

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) মাস্টারকার্ডের সহযোগিতায় চার ধরনের ডেবিট ও ক্রেডিট কার্ড চালু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2016, 08:28 PM

Updated : 20 Aug 2022, 12:54 PM

রোববার ঢাকায় এক অনুষ্ঠানে ‘ওয়ার্ল্ড’, ‘টাইটেনিয়াম’, ‘গোল্ড’ ও ‘ক্ল্যাসিক’ মাস্টারকার্ড চালু করে ব্যাংকটি।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব ডেবিট ও ক্রেডিট ব্যবহারকারীরা দেশে-বিদেশে মাস্টারকার্ডের বিস্তৃত নেটওয়ার্কের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানে মূল্যছাড়সহ বিভিন্ন সুবিধা ভোগ করতে পারবেন।

দেশে ১২শ’রও বেশি প্রতিষ্ঠানে সুবিধা পাওয়া যাবে।

কার্ডের গ্রাহকদের বিশ্বব্যাপী ভ্রমণ, ভোজন ও গলফের ক্ষেত্রে ১৩শ’র অধিক এক্সক্লুসিভ অফার চালু রয়েছে। এছাড়া কার্ডধারীরা কক্সবাজার ও সিলেটের শীর্ষস্থানীয় হোটেল-রিসোর্টগুলোতে ‘বাই ওয়ান-গেট ওয়ান ফ্রি’ অর্থাৎ হোটেলে অতিরিক্ত রাত বিনামূল্যে থাকার সুবিধা নিতে পাবেন।

এছাড়া ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা লাউঞ্জসহ বিশ্বব্যাপী ১০০টি দেশের ৯০০টি বিমানবন্দরের লাউঞ্জে প্রবেশের সুযোগ পাবেন। এছাড়া এসব কার্ডধারীরা সর্বোচ্চ চারটি পর্যন্ত কমপ্লিমেন্টারি কার্ড নিতে পারবেন।

এমটিবির চেয়ারম্যান এম এ রউফ জেপি উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, এমটিবি সব সময়ই ব্যাংকিং সেবায় গ্রাহকদের জীবনধারাকে অধিক স্বাচ্ছন্দ্যময় করে তুলতে চায়। এরই ধারাবাহিকতায় মাস্টারকার্ডের সহযোগিতায় নতুন কার্ড চালুর ফলে প্রযুক্তিনির্ভর আর্থিক লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের জীবনধারা আরও সাবলীল ও সৃমদ্ধ হবে।

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, এমটিবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী, ভাইস চেয়ারম্যান মো. হেদায়েতউল্লাহসহ দুই প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।