মিরপুরের কাজিপাড়ায় রানার অটোর সার্ভিস সেন্টার চালু
রাজধানীর মিরপুরে সার্ভিস সেন্টার চালু করেছে রানার অটোমোবাইল।
মিরপুরের কাজিপাড়ায় কোম্পানির শো রুম সংলগ্ন এলাকায় এই সার্ভিস সেন্টার চালু করা হয় বলে সোমবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়।
গ্রাহক সেবার মান বাড়ানোর লক্ষ্যে রোববার রানার অটোমোবাইলসের এক্সিকিউটিভ ডিরেক্টর মুখেশ শর্মা এই সার্ভিস সেন্টারের উদ্বোধন করেন।
এসময় রানার অটোমোবাইলস সেবা বিভাগের প্রধান এস এম মাহমুদুর রহমানসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
