২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণ চাটনি কিনে আরও ৩০ জন পেলেন স্মার্টফোন

প্রাণ চাটনি কিনে এসএমএস প্রতিযোগিতায় অংশ নিয়ে আরও ৩০ জন ক্রেতা জিতে নিলেন স্মার্টফোন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2016, 10:12 PM

Updated : 20 Aug 2022, 12:22 PM

সোমবার ঢাকায় প্রাণ-আরএফএল সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ৩০ জন বিজয়ীর হাতে একটি করে স্যামসাং গ্যালাক্সি জে-৫ হ্যান্ডসেট তুলে দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে প্রাণ এগ্রো লিমিটেডের ক্যাটাগরি ম্যানেজার তোষণ পাল ও অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার সিফাত আহমেদ উপস্থিত ছিলেন।

ইতোপূর্বে এ ক্যাম্পেইনের আওতায় আরও ৪৩ জন বিজয়ীকে স্মার্টফোন দেওয়া হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

‘প্রাণ চাটনি খাও সারাদিন, স্মার্টফোন জেতো প্রতিদিন’ এ শ্লোগানে গত ২২ ডিসেম্বর ক্যাম্পেইনটি শুরু হয়েছিল, যা এখনও চলমান।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে মোবাইল ফোনের মেসেজ অপসনে গিয়ে CHT লিখে <space>  দিয়ে প্রাণ চাটনির প্যাকেটে লেখা ৮ ডিজিটের কোড লিখে ২৩২৩ নম্বরে এসএমএস পাঠাতে হচ্ছে।

একটি ইউনিক কোড দিয়ে একটি এসএমএস করা যাবে। এভাবে সর্বোচ্চবার এসএমএস দাতা প্রতিদিন একটি করে স্মার্টফোন বিজয়ী হবেন।