২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিকদের জন্য বিজিএমইএর প্রজনন সেবা

শ্রমিকদের উন্নত প্রজনন সেবা দেওয়ার পদক্ষেপ নিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2016, 12:49 AM

Updated : 20 Aug 2022, 11:53 AM

মঙ্গলবার বিজিএমইএ ভবনে এবিষয়ে সরকারের পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও এনজেন্ডারড হেলথ বাংলাদেশ (ইএইচবি) নামের একটি সংস্থার সঙ্গে বিজিএমইএর একটি চুক্তি হয়।

বিজিএমইএর সহ-সভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির, অধিদপ্তরের মহাপরিচালক মো. ওয়াহিদ হোসেন এবং ইএইচবির মায়ের হাসি-২ প্রকল্পের পরিচালক ডা. আবু জামিল ফয়সাল নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, পোশাক শিল্পে কর্মরত নারী শ্রমিকদের জন্য উন্নত পরিবার পরিকল্পনা, প্রজনন স্বাস্থ্য এবং সরাসরি পরিবার পরিকল্পনা উপকরণাদি পাওয়া সহজলভ্য করা এই চুক্তির উদ্দেশ্য।

প্রায় চার হাজার ৩শ’ পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ। ৫০ লাখেরও বেশি শ্রমিক এসব কারখানার সঙ্গে জড়িত, যাদের ৭০ শতাংশই নারী।