৫০০ নার্সকে প্রশিক্ষণ দিল নেসলে
ঢাকার ৪টি স্থানে অনুষ্ঠিত ১০ নভেম্বর থেকে বুধবার পর্যন্ত পুষ্টি বিজ্ঞান মেলায় ৫০০ নার্সকে প্রশিক্ষণ দিয়েছে নেসলে নিউট্রিশন ইন্সটিটিউট (এনএনআই) ।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।
শিশু মাতৃগর্ভে আসার প্রথম দিন থেকে পরবর্তী ১ হাজার দিন মা ও শিশুর সুস্বাস্থ্য এবং শিশুর ভবিষ্যৎ বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
এ বিবেচনা করে বাংলাদেশের নার্সদের মধ্যে আনুষঙ্গিক জ্ঞান বৃদ্ধি ও প্রশিক্ষণের জন্যই এ মেলার আয়োজন করেছিল এনএনআই।
ঢাকায় অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্রাকটিশনার্স অ্যাসোসিয়েশনের (বিপিএমপিএ) সভাপতি এবং হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ও শিশুরোগ বিভাগের অধ্যাপক মনিরুজ্জামান ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন সেন্ট্রাল পুলিশ হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট এ কে এম নিজামুদ্দিন।
