সূচক কমলেও লেনদেন বেড়েছে পুঁজিবাজরে
সপ্তাহের দ্বিতীয় দিন বাংলাদেশের দুই পুঁজিবাজরে সূচক কমলেও লেনদেন বেড়েছে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৯ পয়েন্ট কমে ৪ হাজার ৫৩৪ পয়েন্ট হয়েছে।
আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৫২ পয়েন্ট কমে ১৩ হাজার ৮৩০ পয়েন্টে হয়েছে।
এদিন ডিএসইতে মোট ৩৩৪ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৬০ কোটি ৮০ লাখ টাকা বেশি।
এ বাজারে লেনদেনে থাকা ৩১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির দাম।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- বেক্সিমকো ফার্মা, রিজেন্ট টেক্সটাইল, স্কয়ার ফার্মা, কাসেম ড্রাইসেল এবং ডেল্টা লাইফ।
সিএসইতে এদিন লেনদেন হয়েছে ২৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৬ কোটি ৫২ লাখ টাকা বেশি।
লেনদেন হওয়া ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দাম।
সোমবার পুঁজিবাজরে রিজেন্ট টেক্সটাইলের লেনদেন শুরু হয়েছে। প্রথম দিন এ কোম্পানির শেয়ারের দাম ২৫ টাকা থেকে ৫০ পয়সা বেড়েছে।
ঢাকার বাজারে রিজেন্ট টেক্সের লেনদেন হয়েছে প্রায় ৩০ কোটি টাকার শেয়ার, যা দিনের দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন ।
১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৫ টাকা প্রিমিয়াম যোগ করে ৫ কোটি শেয়ার ছাড়ার অনুমতি পেয়েছে রিজেন্ট টেক্সটাইল। এর মাধ্যমে তারা বাজার থেকে ১২৫ কোটি টাকা সংগ্রহ করবে।ৎ
২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী রিজেন্ট টেক্সটাইলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২ টাকা ৯২ পয়সা; আর শেয়ার প্রতি সম্পদ মূল্য ৩৩ টাকা ১৭ পয়সা।
