ব্যয় বেড়েছে হাক্কানি পাল্পের
টিস্যুর উত্পাদন বাড়ায় পুঁজিবাজারে তালিকাভুক্ত হাক্কানি পাল্পের প্রকল্প ব্যয়ও বেড়েছে ৩৬ দশমিক ৭২ শতাংশ।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে জানানো হয়, প্রকল্প ব্যয় ১৬ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ২০০ টাকা ধরা হলেও তা ছয় কোটি ৪ লাখ ৩৩ হাজার ৮০০ টাকা বেড়ে ২২ কোটি ৪৯ লাখ ৮৪ হাজার টাকায় দাঁড়িয়েছে।
দৈনিক উত্পাদনক্ষমতা ১০ টন থেকে ২০ টনে উন্নীত হওয়াই ব্যয় বেড়েছে বলে কোম্পানিটি জানিয়েছে।
গত এপ্রিলে কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় ব্যাংকের অর্থায়নে ১৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন ধরনের টিস্যু উত্পাদনে মেশিন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
২০০১ সালে হাক্কানি পাল্প শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
