২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনাকে ডিসিসিআইর শুভেচ্ছা

যুক্তরাষ্ট্রের সাময়িকী ফরেন পলিসি প্রকাশিত বিশ্বের নেতৃস্থানীয় ১০০ চিন্তাবিদের তালিকায় স্থান পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2015, 03:26 PM

Updated : 22 Aug 2022, 02:08 PM

বৃহস্পতিবার ব্যবসায়ীদের সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা জানানো হয়।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে সচেতনতা তৈরিতে ভূমিকার জন্য ১০০ চিন্তাবিদের এই তালিকায় ‘ডিসিশন মেকার্স’ ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ ১৩ বুদ্ধিজীবীর মধ্যে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

একই ক্যাটাগরিতে এ বছর শেখ হাসিনার সঙ্গে আছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মরিশাসের প্রেসিডেন্ট আমিনাহ গুরিব-ফাকিম। এছাড়া বিভিন্ন দেশের রাজনীতিক, আইনজীবী, উদ্ভাবক, শিল্পী, সরকারি কর্মকর্তা ও স্বপ্নদ্রষ্টাদের নামও এতে স্থান পায়।

২০০৯ সাল থেকে শুরু হওয়া ‘১০০ লিডিং গ্লোবাল থিংকার্স’ এর এ তালিকা ফরেন পলিসির সর্বাধিক পঠিত ফিচারগুলোর মধ্যে একটি।

বিশ্বে পরিবর্তন আনার ক্ষেত্রে সুনির্দিষ্ট অবদান ও ধারণাকে বাস্তব রূপ দেওয়ার ক্ষমতা বিবেচনায় এ তালিকা করা হয়।

পুরনো খবর:

‘শত চিন্তাবিদের’ তালিকায় শেখ হাসিনা