দুই বাজারেই বেড়েছে লেনদেন
সপ্তাহের চতুর্থ দিন বাংলাদেশের দুই শেয়ারবাজারেই লেনদেন বেড়েছে।
বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন প্রায় ১৮ শতাংশ বেড়েছে। ডিএসইতে এদিন ৫৬৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৮৬ কোটি টাকা বেশি।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে প্রায় ৪৫ শতাংশ। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১৩ কোটি টাকা বেশি।
বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট কমে ৪ হাজার ৬২০ পয়েন্ট হয়েছে।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচটি কোম্পানি হচ্ছে-বিএসআরএম স্টিল, একটিভ ফাইন, বেক্সিমকো ফার্মা, ইফাদআটোস এবং আমান ফিড।
বুধবার সিএসইর সার্বিক সূচক ৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১২৯ পয়েন্টে উঠেছে।
এদিন সিএসইতে মোট লেনদেন হয় ২৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ১২৪টি ও অপরিবর্তিত রয়েছে ২৭টির ।
