জেমিনি সি ফুডের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত জেমিনি সি ফুড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
বুধবার ডিএসই এর ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়েছে।
২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত অর্থ বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত হয় কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে।
জেমিনি সি ফুডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৩ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডে অবস্থিত সেলিব্রিটি কনভেনশন সেন্টারে সকাল সোয়া ১১টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট রাখা হয়েছে ৮ ডিসেম্বর।
কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৬.৮৯ টাকা; শেয়ারপ্রতি সম্পদ মূল্য ১.৮৩ টাকা।
এর আগে গত বছর কোম্পানি সাড়ে ৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
১৯৮৫ সালে জেমিনি সি ফুড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
