মেঘনাঘাটে ইউসিবিএল খুলল নতুন শাখা
নারায়ণগঞ্জের মেঘনাঘাটে নতুন শাখা চালু করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।
উদ্বোধনী অনুষ্ঠানে এম এ সবুর বলেন, “ইউসিবি সর্বদাই গ্রাহকের বহুমুখী চাহিদাকে গুরুত্ব দিয়ে থাকে। সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোত্তম গ্রাহক সেবার ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের মেঘনাঘাটে যাত্রা শুরু করল এই শাখা।”
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী বলেন, “সময়ের পরিবর্তনে গ্রাহক চাহিদা এবং ব্যাংকিং সেবার ক্ষেত্রে এসেছে বহুমুখী বৈচিত্র; আর এই পরিবর্তনের সাথে সমন্বয় রেখেই সর্বোত্তম সেবা দিয়ে চলেছে ইউসিবি।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মীর্জা মাহমুদ রফিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি ব্যাংক) বাংলাদেশে বেসরকারি ব্যাংক হিসাবে যাত্রা শুরু করে ১৯৮৩ সালের ২৭ জুন।
