নিকুঞ্জে শাখা খুলল ইউসিবিএল
রাজধানীর নিকুঞ্জে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের নতুন শাখা চালু হয়েছে।
বৃহস্পতিবার নিকুঞ্জের হোটেল লা মেরিডিয়ানে ইউসিবিএলের ১৫১তম শাখার উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক শওকত আজিজ রাসেল।
অন্যদের মধ্যে ইউসিবিএলের ভাইস-চেয়ারম্যান আহমেদ আরিফ বিল্লাহ; রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জনাব এম এ সবুর; পরিচালক মো. জাহাঙ্গীর আলম খান ও অডিট কমিটির চেয়ারম্যান আবু তায়েব মোহাম্মদ জহিরুল আলম উপস্থিত ছিলেন।
শওকত আজিজ রাসেল বলেন, “ইউসিবি সর্বদাই গ্রাহকের বহুমুখী চাহিদাকে গুরুত্ব দিয়ে থাকে। সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোত্তম গ্রাহক পরিষেবার ধারাবাহিকতায় হোটেল লা মেরিডিয়ান, নিকুঞ্জে যাত্রা শুরু হল এই শাখা।”
