২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে সূচক বাড়লেও লেনদেন কমেছে

বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক খানিকটা বাড়লেও লেনদেন কমেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন-সূচক দুটোই কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2015, 05:27 PM

Updated : 25 Apr 2022, 01:50 PM

সপ্তাহের প্রথম দিন রোববার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ৭ পয়েন্টের মতো বাড়লেও লেনদেন কমেছে ১৩ শতাংশ।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৬ পয়েন্ট। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে সাত কোটি টাকার মতো।

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, রোববার ডিএসইতে ৪৩৪ কোটি ৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৬৪ কোটি ৫০ লাখ টাকা বা ১৩ শতাংশ কম। গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার এ বাজারে ৪৯৮ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

রোববার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮৪টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত ছিল ৩৭টির দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৬ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৭২ দশমিক ৬৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৭৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮১৯ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- আমান ফিড লিমিটেড, সামিট অ্যালায়েন্স পোর্ট, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, শাহজিবাজার পাওয়ার, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, লিন্ডে বিডি, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং বারাকা পাওয়ার।

সিএসইতে ৩১ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৬ দশমিক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৯৫ দশমিক ১৯ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৫৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৪টি কোম্পানির, দর কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত ছিল ২৯টি কোম্পানির দর।