পুঁজিবাজারে কমেছে সূচক ও লেনদেন
সপ্তাহের শেষ দিন দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেনে কমেছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৬৮৮ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ২১৩ কোটি ৮৩ লাখ টাকা কম ।
দিনের লেনদেন শেষে এ বাজারের প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট কমে ৪ হাজার ৮৬৪ পয়েন্ট হয়েছে।
ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির দাম।
টাকার অংকে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- ইউনাইটেড পাওয়ার, ইসলামী ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, ইউনাইটেড এয়ার ও বেঙ্গল উইন্ডসর থার্মে প্লাস্টিক।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ৫৪ কোটি ৪১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৩৯ দশমিক ৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯০৯ পয়েন্টে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৯টি কোম্পানির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার দর।
