২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে লেনদেন কমলেও ৯০০ কোটি টাকার উপরে

সপ্তাহের চতুর্থ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন হয়েছে ৯০২ কোটি টাকা, সামান্য বেড়েছে সূচক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2015, 08:06 PM

Updated : 22 Aug 2022, 12:56 PM

বুধবার ডিএসইর এই লেনদেন আগের দিনের চেয়ে ২৫ কোটি ৯০ লাখ টাকা কম। মঙ্গলবার দুই মাসের সর্বোচ্চ লেনদেন হয়েছিল ঢাকার পুঁজিবাজারে।

বুধবার লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট বেড়ে হয়েছে ৪ হাজার ৮৭৪ পয়েন্ট।

ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম।

টাকার অংকে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- ইউনাইটেড পাওয়ার, ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট এবং এসিআই।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ৭৬ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ২২ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৫০ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৮টি কোম্পানির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির দর।