পাঠাও ক্যাম্পেইনে হীরার নাকফুল পেলেন ১০ মা
ক্যাম্পেইনের সেরা ১০টি ছবি বেছে নিয়ে বিজয়ীদের মায়ের হাতে নাকফুল তুলে দেওয়া হয়।
মা দিবস উপলক্ষে পাঠাওয়ের বিশেষ ক্যাম্পেইনে ১০ নারী পেলেন হীরার নাকফুল।
‘পাঠাও ডায়মন্ড ফর মা’ ক্যাম্পেইনের মাধ্যমে তাদের হাতে নাকফুল তুলে দেওয়ার কথা বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিভিন্ন ডিজিটাল সেবাদাতা কোম্পানি পাঠাও।
ক্যাম্পেইনের বিজয়ীরা হলেন- আক্তার শাহানা, দিলশাদ এশা, ইসরাত জাহান, মো. ফারহান আবির, জুবায়ের আহমেদ খান, নিশা খান, মালিহা আহমেদ, আবির খান, অভ্র দীপ ও শেখ আবির আহমেদ।
ক্যাম্পেইন চলে ৮ থেকে ১৪ মে পর্যন্ত। অংশগ্রহণকারীদের মায়ের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের ছবি তুলে নিজের প্রোফাইলে পোস্ট দিতে বলা হয়েছিল।
সেখান থেকে পাঠাও ১০টি ছবি বেছে নেয়। গত বুধবার এক অনুষ্ঠানে বিজয়ী ১০ জনের মাকে হীরার নাকফুল দেওয়া হয়।
