২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মায়ের সঙ্গে পাঁচ তারা হোটেলে নৈশভোজের সুযোগ দিচ্ছে ফুডপ্যান্ডা

আগামী ১২ মে ‘বিশ্ব মা দিবসে’ এ ক্যাম্পেইনে ৫০ জন বিজয়ীর নাম ঘোষণার পর নৈশভোজের কুপন বিতরণ শুরু হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2024, 08:20 PM

Updated : 26 Aug 2026, 09:32 AM

‘মা দিবস’ উপলক্ষে এক বিশেষ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ‘ফুডপ্যান্ডা’, যেখানে পুরস্কার হিসেবে থাকছে পাঁচ তারকা ‘হোটেল আমারি’ ঢাকায় মায়ের সঙ্গে বিশেষ নৈশভোজের সুযোগ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফুডপান্ডা জানিয়েছে, তাদের ‘সেলেব্রে-ইট মাদার্স ডে’ নামের এই ক্যাম্পেইনটি ১ মে থেকে ১০মে পর্যন্ত চলবে। 

এই প্রতিযোগিতায় অংশ নিতে গ্রাহকদের ফুডপ্যান্ডা অ্যাপের ‘প্যান্ডা রিওয়ার্ডস’ সেকশন থেকে ‘সেলেব্রে-ইট মাদার্স ডে’ ব্যাজ সংগ্রহ করতে হবে। এরপর ক্যাম্পেইন চলাকালে অন্তত সাতবার খাবার অর্ডার দিতে হবে। প্রতিটি অর্ডারের ন্যূনতম দাম হতে হবে ৫৯৯ টাকা। 

গ্রোসারি বা পিকআপ অর্ডার এ ক্যাম্পেইনে প্রযোজ্য হবে না। আগামী ১২ মে ‘বিশ্ব মা দিবসে’ এ ক্যাম্পেইনে ৫০ জন বিজয়ীর নাম ঘোষণার পর নৈশভোজের কুপন বিতরণ শুরু হবে। কুপন বিতরণ চলবে ৩১ মে পর্যন্ত।

ফুডপ্যান্ডার হেড অব মার্কেটিং নিয়ামুল মুকিত আহমেদ বলেন, “আমাদের জীবনে মায়েদের অসামান্য অবদানকে সম্মান জানানোর ক্ষুদ্র প্রয়াস হিসেবে আমরা মা দিবসের এই বিশেষ ক্যাম্পেইন নিয়ে এসেছি। মায়ের সাথে সুন্দর মুহূর্তের চেয়ে দামি হয়তো আর কিছুই নেই। তাই আশা করছি, এই ক্যাম্পেইনের মধ্য দিয়ে আমাদের সম্মানিত গ্রাহকরা তাদের মায়েদের সাথে স্মরণীয় স্মৃতি তৈরির সুযোগ পাবেন।”

আগ্রহীরা ফুডপ্যান্ডা অ্যাপের ‘প্যান্ডা রিওয়ার্ডস’ সেকশনে ক্যাম্পেইনের বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানতে পারবেন।