টেলিটকের ডিজিটাল করপোরেট সেবা ব্যবহার করবে ডাক বিভাগ
টেলিটক সাশ্রয়ী মূল্যে বাংলাদেশ ডাক বিভাগকে ইন্টারনেট সেবাসহ বিভিন্ন ডিজিটাল করপোরেট সেবা দেবে।
টেলিটকের করপোরেট সেবা ব্যবহারের লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেছে বাংলাদেশ ডাক বিভাগ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ চুক্তির ফলে টেলিটক সাশ্রয়ী মূল্যে বাংলাদেশ ডাক বিভাগকে ইন্টারনেট সেবাসহ বিভিন্ন ডিজিটাল করপোরেট সেবা দেবে।
বাংলাদেশ ডাক বিভাগের বাস্তবায়নাধীন ‘মেইল প্রসেসিং ও লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় সম্প্রতি এ চুক্তিটি সই হয়।
ডাক বিভাগের অতিরিক্ত মহাপরিচালক (সরবরাহ ও পরিদর্শক) এস এম হারুনুর রশীদ এবং টেলিটকের অতিরিক্ত মহাব্যবস্থাপক সাইফুর রহমান খান স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ডাক বিভাগের সহকারী প্রকল্প পরিচালক শাহ আলম ভুঁইয়া, টেলিটকের ব্যবস্থাপক (কর্পোরেট সেলস) বেলাল উদ্দিন সজীবসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
