নগদ ‘মেগা অফার ক্যাম্পেইনে’ পুরস্কার পেলেন ১৪ বিজয়ী
মোটরসাইকেল ও মোবাইল ফোন সহ নানা পুরস্কার জিতেছেন তারা।
মোবাইলে আর্থিক সেবার কোম্পানি নগদের মেগা অফার ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
রোববার বনানীতে নগদ লিমিটেডের প্রধান কার্যালয়ে পুরস্কার বিতরণ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়েছে, গত ২৩, ২৪ ও ২৫ মার্চের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর বাইরে অফারটিতে একটি বিএমডব্লিউ জেতার সুযোগও রয়েছে।
এই অফারের আওতায় শহিদুল ইসলাম মামুন মোটরসাইকেল, তাসলিমা রেফ্রিজারেটর পেয়েছেন। টেলিভিশন পেয়েছেন ওমর ফারুক, সাফিন আল আনসার, নাসিম মণ্ডল, সজল রায় ও মোহাম্মদ ফারুক।
এছাড়া মো. নাসির উদ্দিন, মো. আবুল কালাম আজাদ ও গোলাম সারওয়ার মোবাইল ফোন জিতেছেন। আর মো. আবদুল্লাহ জাহেদ, নাসিম হায়দার, নজরুল ইসলাম ও মো. রেজাউল করিম জামান পেয়েছেন নোটপ্যাড।
নগদের চিফ কমার্শিয়াল অফিসার সাদাত আদনান আহমেদ বলেন, “আমরা মানুষের মধ্যে আনন্দ ছড়িয়ে দিতে এবং মানুষকে ক্যাশলেস সোসাইটি গড়তে উৎসাহিত করছি। যার কারণে আমরা এই মেগা অফার দেওয়ার উদ্যোগ নিয়েছি এবং বিপুল সাড়া পাচ্ছি।”
অনুষ্ঠানে নগদের ইনোভেশন অ্যান্ড ইনসাইটস ডিভিশনের ডিরেক্টর মোহাম্মদ সোলাইমান, হেড অব কাস্টমার সার্ভিস কৌশিক সাহা, হেড অব বিটিএল অ্যান্ড ইভেন্টস ইমরান হায়দার ও হেড অব কমিউনিকেশন স্ট্রাটেজি মনসুরুল আজিজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
