২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কমফি নিয়ে এলো নতুন ১৩টি ডিজাইনের কম্ফোর্টার

এ পণ্যের সর্বোচ্চ খুচরা মূল্য ২ হাজার ৫০০ টাকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2023, 06:35 PM

Updated : 04 Nov 2023, 06:35 PM

এবারের শীতে ক্রেতাদের জন্য নতুন ১৩টি ডিজাইনের কম্ফোর্টার বাজারে এনেছে ‘কমফি’।

বৃহস্পতিবার ঢাকার বাড্ডায় আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে এসব কম্ফোর্টারের মোড়ক উন্মোচন করেন আরএফএলের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।

প্রাণ-আরএফএল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ক্রেতাদের চাহিদাকে বিবেচনায় নিয়ে তৈরি এসব কম্ফোর্টার সহজে বহনযোগ্য, ওজনে হালকা, আরামদায়ক ও সহজে পরিষ্কার করা যায়।

কমফি কম্ফোর্টারের সর্বোচ্চ খুচরা মূল্য ২ হাজার ৫০০ টাকা।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আর এন পাল বলেন, “আরএফএল সবসময় ক্রেতাদের চাহিদাকে বিবেচনায় রেখে পণ্য উৎপাদন করে থাকে। শীত মৌসুমে আমাদের দেশে কম্বল, লেপের বিকল্প হিসেবে কম্ফোর্টারের চাহিদা দিন দিন বাড়ছে।

“একসময় এই কম্ফোর্টারের প্রায় পুরোটাই আমদানি নির্ভর ছিল। এ কারণে আমরা নিজস্ব কারখানায় উন্নত কাঁচামাল ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন কমফোর্টার উৎপাদন করছি এবং ক্রেতাদের ব্যাপক সাড়া পাচ্ছি।”

কমফি’র নির্বাহী পরিচালক কাজী রাশেদুল ইসলাম জানান, বর্তমানে রিগ্যাল এম্পোরিয়াম, বেস্ট বাই, ডেইলি শপিং, আগোরা, স্বপ্ন ও মীনাবাজারসহ অনুমোদিত ডিলার ও রিটেইলারদের মাধ্যমে সারাদেশে পাওয়া যাচ্ছে কমফি কম্ফোর্টার।

এছাড়া ক্রেতারা চাইলে অথবা ডটকমের মাধ্যমে পণ্য অর্ডার করতে পারবেন। অথবা ডটকমের মাধ্যমে পণ্য অর্ডার করলে মিলবে ১৫ শতাংশ মূল্যছাড়।

ভোক্তাদের যাবতীয় বেডিং আইটেম সরবরাহের উদ্দেশ্যে ২০১৬ সালে যাত্রা শুরু করে ‘কমফি’। বর্তমানে কমফি ব্রান্ডের অধীনে বালিশ, ম্যাট্টেস, তোশক ও কম্ফোর্টারসহ ৩৫ ধরনের পণ্য রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমফি’র ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন) এ আর শামসুর রহমান, হেড অব মার্কেটিং জহিরুল ইসলাম শিমুল, ম্যানেজার (অপারেশন) টি এম আরিফুল ইসলাম ও সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার সৈয়দ সিরাজুম মুনীরসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।