২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

গণঅভ্যুত্থানে আহত: বিদেশে চিকিৎসায় ১০ হাজারের বেশি ডলারের জন্য অনুমোদন লাগবে না

বিদেশে ভ্রমণের জন্য সর্বোচ্চ ১২ হাজার ডলার এবং চিকিৎসার জন্য ১০ হাজার ডলার নেওয়া যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2024, 09:01 PM

Updated : 26 Aug 2026, 11:15 AM

জুলাই গণঅভ্যুত্থান যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজনে পড়লে ১০ হাজার ডলারের বেশি লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে না। 

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের এক সার্কুলারে বলা হয়েছে, “জুলাইতে গণঅভ্যুত্থান যারা আহত হয়েছেন তাদের বিদেশে চিকিৎসার জন্য ১০ হাজার ডলারের অধিক প্রয়োজন পড়লে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে না। 

“লেনদেনের জন্য ব্যাংকিং চ্যানেলে ইন্টারন্যাশনাল কার্ড (ক্রেডিট কার্ড) ব্যবহার করা যেতে পারে।” 

বিদেশে ভ্রমণের জন্য সর্বোচ্চ ১২ হাজার ডলার এবং চিকিৎসার জন্য ১০ হাজার ডলার নেওয়া যায়।