২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেভ দ্য চিলড্রেনের সহায়তা যাবে বিকাশে

এ বিষয়ে সম্প্রতি চুক্তি করেছে প্রতিষ্ঠান দুটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2023, 08:24 PM

Updated : 02 Apr 2023, 08:24 PM

দেশজুড়ে সুবিধাবঞ্চিত ৩০ হাজার শিশুর পরিবারের কাছে ‘সেভ দ্য চিলড্রেন’ এর দেওয়া আর্থিক সহায়তা পৌঁছাবে বিকাশের মাধ্যমে।

শিশুদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থাটি সুবিধাভোগীদের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দিতে বিকাশের ‘ডিজবার্সমেন্ট সল্যুশন’ ব্যবহার করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিকাশ।

এ বিষয়ে সম্প্রতি ঢাকায় সেভ দ্য চিলড্রেনের কার্যালয়ে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানটির কান্ট্রি ডিরেক্টর ওনো ভ্যান ম্যানেন ও বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ।

আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন ঝুঁকিপূর্ণ শিশু ও তার পরিবারকে সহায়তা দিয়ে আসছে। বিশেষ করে দুর্যোগ, রোগ-ব্যাধি এবং সবধরনের সহিংসতা থেকে শিশুদের রক্ষা করা, শিক্ষাবঞ্চিত শিশুর শিক্ষায় এ সহায়তা দেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রতিষ্ঠানটি শিশুর পুষ্টি, স্বাস্থ্যসেবা, অধিকার রক্ষা এবং অবিভাবকদের সচেতনতা বাড়াতেও কাজ করছে।

বিকাশ জানায়, এ মুহূর্তে বাংলাদেশে ১২০টির বেশি এনজিও বিকাশের মাধ্যমে তাৎক্ষণিকভাবে সুবিধাভোগীদের কাছে ভাতা পৌঁছায়। বিকাশের সহজ ও নিরাপদ এ ডিজবার্সমেন্ট সল্যুশন থেকে উপকার পাচ্ছেন আড়াই লাখের বেশি সুবিধাভোগী।