২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ইসলামী ব্যাংকের আঞ্চলিক কর্মকর্তাদের সম্মেলন

জেলা শিল্পকলা একাডেমিতে সম্মেলনে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2024, 06:28 PM

Updated : 26 Aug 2026, 09:34 AM

বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বরিশাল অঞ্চলের কর্মকর্তাদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে শুক্রবার ওই সম্মেলন হয় বলে ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. রফিকুল ইসলাম।

ব্যাংকের বরিশাল জোনের প্রধান মো. আব্দুস সোবহান সম্মেলনে স্বাগত বক্তব্য দেন। ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাফিজুর রহমান ও মো. নুরুজ্জামানসহ বরিশাল অঞ্চলের শাখাগুলোর প্রধান, উপশাখা ইনচার্জ ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী সম্মেলনে উপস্থিত ছিলেন।