২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশু কেনাসহ কোরবানি ঈদের কেনাকাটায় স্ট্যান্ডার্ড চার্টার্ডের নানা অফার

ঈদ উপলক্ষে এসব বিশেষ অফারে গ্রাহকরা ৫০% পর্যন্ত ছাড় পাবেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2023, 09:43 PM

Updated : 14 Jun 2023, 09:43 PM

আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় রিটেইল, ট্রাভেল, ফ্যাশন ও ডাইনিং ব্র্যান্ডগুলো সঙ্গে অংশীদারিত্ব করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ।

এসব অংশীদারিত্বের আওতায় ব্যাংকের গ্রাহকরা আকর্ষণীয় বিভিন্ন অফার পাবেন বলে বুধবার ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, কোরবানির পশু কিনতে স্ট্যান্ডার্ড চার্টার্ড দিচ্ছে বিশেষ অফার। ঈদের অন্যান্য কেনাকাটাতেও থাকছে আকর্ষণীয় ছাড়। গ্যাজেট, হোম অ্যাপ্লায়েন্স, আসবাবপত্র ও পার্সোনাল কেয়ারের মতো পণ্য কেনার ক্ষেত্রেও বিভিন্ন অফার উপভোগ করা যাবে।

এছাড়া ঈদের ছুটিতে ভ্রমণের ক্ষেত্রে রিসোর্ট, হোটেল, এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সির সেবাগুলোও সাশ্রয়ী মূল্যে এ অফারের আওতাভুক্ত থাকবে। পাশাপাশি অনলাইন শপিংয়ের ক্ষেত্রে থাকছে বিভিন্ন আকর্ষণীয় ছাড় ও অফার।

ঈদ উপলক্ষে এসব বিশেষ অফারে গ্রাহকরা ৫০% পর্যন্ত ছাড় পাবেন। দেশের নির্দিষ্ট ও জনপ্রিয় ফ্যাশন হাউজ এবং ব্র্যান্ড থেকে কেনাকাটায় এ ‘ডিল ও ডিসকাউন্ট’ পাওয়া যাবে।