Published : 12 Jun 2024, 05:36 PM
পারস্পারিক সহযোগিতা বাড়াতে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এবং আবাসন শিল্প প্রতিষ্ঠান এডিসন রিয়েল এস্টেট লিমিটেড একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।
তেজগাঁওয়ে মঙ্গলবার এডিসনের করপোরেট অফিসে এ সমঝোতা সই হয় বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চুক্তির আওতায় এডিসন রিয়েল এস্টেটের বিভিন্ন প্রকল্পে বার্জার পেইন্টস তাদের প্রযুক্তিগত এবং রঙ সংক্রান্ত যাবতীয় সমাধান দেবে এবং এডিসন রিয়েল এস্টেটের গ্রাহকরা বার্জার পেইন্টসের পণ্য এবং সেবায় বিশেষ সুবিধা পাবেন।
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ বিজনেস অফিসার একেএম সাদেক নওয়াজ এবং এডিসন গ্রুপের পরিচালক আহমেদ পাশা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে এডিসন গ্রুপের চেয়ারম্যান মো. আমিনুর রশিদ, এডিশনাল ডিরেক্টর কমার্শিয়াল মাসুদ আলম, হেড অফ মার্কেটিং অ্যান্ড কাস্টমার এক্সপেরিয়ান্স মোহাম্মদ তাইয়াবুর রহমান, এজিএম সাপ্লাই চেইন সুমন চন্দ্র মজুমদার, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ও পরিচালক মো. মহসিন হাবিব চৌধুরী, হেড (করপোরেট সেলস, প্রোলিংকস, এক্সপেরিয়েন্স জোন) শাব্বীর আহমাদ, হেড (করপোরেট সেলস) আসাদুর রহমান, এরিয়া ম্যানেজার (করপোরেট সেলস) মো. হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।