১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মধ্যপ্রাচ্যের ৬ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

মঙ্গলবার নির্ধারিত ফ্লাইটগুলোর মধ্যে ৩৮টি ফ্লাইট বাতিল করার তথ্য জানিয়েছে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ।

মধ্যপ্রাচ্যের ৬ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার দীর্ঘ অপেক্ষার মধ্যে লাগেজের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়েন এক যাত্রী। ছবি: আব্দুল্লাহ আল মমীন

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2026, 07:18 PM

Updated : 26 Aug 2026, 03:04 PM

যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের ছয়টি রুটে ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ ফ্লাইট চলাচল স্থগিত করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স বিমান। 

স্থগিত করা রুটগুলো হল- দাম্মাম, দোহা, দুবাই, আবুধাবি, শারজাহ এবং কুয়েত। মঙ্গলবার বিকেলে বিমানের এক বার্তায় এ তথ্য জানানো হয়। 

এসব রুটের যাত্রীদের বিমানের যে কোনো বিক্রয়কেন্দ্র বা ট্র্যাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। অথবা ১৩৬৩৬, +৮৮০৯৬১০৯১৩৬৩৬ (আন্তর্জাতিক) নম্বরেও যোগাযোগ করতে পারবেন যাত্রীরা।

বার্তায় বলা হয়েছে, বিমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যে কোনো হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে। 

যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার পর মঙ্গলবার পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটের ১৪৭টি ফ্লাইট বাতিলের তথ্য দিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। তাতে ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার মানুষ। সরকারের পক্ষ থেকে তাদের নানাভাবে আশ্বস্ত করার চেষ্টা চলছে।