১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আহত শিক্ষার্থীদের চিকিৎসায় বিকাশের আর্থিক সহায়তা

“যে সব শিক্ষার্থীর জরুরি চিকিৎসা প্রয়োজন, তাদের নিকটস্থ সিএমএইচে যোগাযোগ করতে সেনাবাহিনীর পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে”, বলা হয় বিজ্ঞপ্তিতে।

আহত শিক্ষার্থীদের চিকিৎসায় বিকাশের আর্থিক সহায়তা
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2024, 04:08 PM

Updated : 10 Sep 2026, 12:15 PM

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা দিতে সেনাবাহিনী যে পদক্ষেপ নিয়েছে তাতে আর্থিক সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছে মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানি বিকাশ। 

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ বলেছে, সেনাবাহিনীর উদ্যোগে বুধবার সেনাপ্রধানের কার্যালয়ে ২০ লাখ টাকার আর্থিক অনুদান হস্তান্তর করেছেন বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর। 

“যেসব শিক্ষার্থীর জরুরি চিকিৎসা প্রয়োজন, তাদের নিকটস্থ সিএমএইচে যোগাযোগ করতে সেনাবাহিনীর পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে”, বলা হয় বিকাশের বিজ্ঞপ্তিতে। 

এর আগে গত সোমবার আইএসপিআর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, আন্দোলনে আহত হয়ে চিকিৎসাধীন শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা দেবে বাংলাদেশ সেনাবাহিনী। প্রয়োজনে আহতদের সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তাও দেওয়া হবে।

অনুদান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার শেখ মো. মনিরুল ইসলাম।

জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন ১৫ জুলাই থেকে সহিংস হয়ে ওঠে। 

১৬ জুলাই থেকে ৫ অগাস্ট সরকার পতন ও পরবর্তী সহিংসতায় বহু মানুষ হতাহত হয়েছেন। তাদের মধ্যে শিক্ষার্থীরাও আছেন। যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।