২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ ও বিকাশের সমন্বয় কর্মশালা

অপরাধী চক্র সম্পর্কে প্রাপ্ত তথ্য কাজে লাগিয়ে কীভাবে তাদের শনাক্ত ও আইনের আওতায় আনা যায়, তার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয় কর্মশালায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2023, 10:31 PM

Updated : 02 Nov 2023, 10:32 PM

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) সেবাকে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার প্রতিরোধে সচেতনতা বাড়াতে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে লক্ষ্মীপুর জেলা পুলিশ এবং বিকাশ।

বৃহস্পতিবার বিকাশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সম্প্রতি লক্ষ্মীপুর জেলা শহরের শহীদ কনস্টেবল গিয়াস উদ্দিন ড্রিলশেডে ‘মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এর অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ’ শীর্ষক এ কর্মশালা হয়।

পুলিশের ৮০ জন কর্মকর্তা তাতে অংশগ্রহণ করেন জানিয়ে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মশালায় অপরাধী চক্র সম্পর্কে প্রাপ্ত তথ্য কাজে লাগিয়ে কীভাবে তাদের শনাক্ত ও আইনের আওতায় আনা যায়, তার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহেল রানা, বিকাশ এর ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স এ কে এম মনিরুল করিম কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।